Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় নিঁখোজ তিন জনের মরদেহ উদ্ধার

  |   সোমবার, ১৮ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় নিঁখোজ তিন জনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইলে নিখোঁজ হওয়া তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ও সোমবার সকালে মরদেহ গুলো উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল-নাসিরনগর সার্কেলের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোজাম্মেল হোসেন রেজা জানান, নিখোঁজের চারদিন পর রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলার সরাইলের বাড়িউড়ায় একটি খালের কচুরিপানার নিচ থেকে কবির হোসেন (১৮) যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার সাব্বির মিয়ার ছেলে। কবির গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকায় পরিবার সাধারণ ডায়েরি করে। মরদেহের বাম পায়ের কব্জির উপরে ও ডান হাতের বগলের নিচে ক্ষতচিহ্ন দেখতে পাওয়া যায়।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগরের বুড়িশ্চর ইউনিয়নের রসুলপুর গ্রামের পাট ক্ষেত থেকে মোহন লাল দাস (৪৭) নামের এক কৃষককের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত রঞ্জিত দাসের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছে, গতকাল রোববার থেকে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ ছিল। মরদেহের শরীরে নখের আচরের দাগ ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

অপরদিকে, একই উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের লঙ্গন নদী থেকে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা উদ্ধারকৃত মৃতদেহটি প্রায় ৬ দিন আগের এবং বয়স আনুমানিক ৩৫।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ