Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া দেবগ্রামের দুর্ধর্ষ ডাকাতির রহস্য উম্মোচন ০২ ডাকাত মালামাল সহ গ্রেফতার

  |   রবিবার, ১৯ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া দেবগ্রামের দুর্ধর্ষ ডাকাতির রহস্য উম্মোচন ০২ ডাকাত মালামাল সহ গ্রেফতার

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম প্রবাসী রিপন খানের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উম্মোচন করেছে থানা পুলিশ ।

এই ডাকাতির ঘটনায় ০২ ডাকাত কে গ্রেফতার করে রবিবার (১৯জুলাই) আদালতে সোপর্দ করার পর আসামীগন বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত রা হলেন দেবগ্রামেরই মৃত আঃ রহমানের পুত্র সারোয়ার মোল্লা ও একই এলাকার মনির উদ্দিনের পুত্র অনিক উদ্দিন দেওয়ান।

এঘটনায় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত মালামাল এর মধ্যে একটি মোবাইল, একটি হাতঘড়ি ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) অত্র পৌরশহরের দেবগ্রাম রিপন খানের বাড়ীতে দূবৃত্তরা এসময়ে ঘরে থাকা ভাড়াটিয়া ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী সহ কয়েকজন কে বেধে রেখে নগদ ৭৫ হাজার টাকা কয়েক ভরি স্বর্নালংকার, মোবাইল, বিভিন্ন মালামাল সহ প্রায় ৩ থেকে চার লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে । এসময় রিমন খানের পরিবারের কেহ বাড়ীতে ছিলেন না।

বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করায় ঘটনাস্থল পরিদর্শন করেন কসবা আখাউড়া সার্কেল এএসপি এবং অত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঘটনার পর থেকেই পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। দীর্ঘ ৪৮ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করে করে ২ ডাকাত কে গ্রেফতার করতে সক্ষম হন। এই অভিযানের নের্তৃত্ব দেন ওসি রসুল আহমেদ নিজামী এবং সহযোগিতা করেন, এসআই মতিউর রহমান, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল ইকরামুল হক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ