| বুধবার, ০৫ আগস্ট ২০২০ | প্রিন্ট | ৫৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিতাস পাড় (মিনি কক্সবাজার)এবং খরমপুর কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরিফ এলাকায় ঈদ উপলক্ষে মানুষের উপচে পড়া ভিড়ে কোভিড -১৯ স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব লঙ্গন করার অভিযোগে ৫ জন দর্শনার্থী কে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।
এবং এসময় তাদের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের পুর্বক ১৮ শত টাকা জরিমানা তৎক্ষনাৎ আদায় করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম ও সদ্য বিদায়ী নাজমুল হাসান রনি সহকারী কমিশনার ভূমি ।
এসময় দর্শনার্থীরা সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং সুরক্ষা মাস্ক ব্যবহার না করার দায়ে এই দন্ড দেওয়া হয়েছে ।
এসময় নবনিযুক্ত উপজেলা নির্বাহি অফিসার খরমপুর মাজার শরীফ এলাকা পরিদর্শন করেন এবং বহিরাগতদের গন জমায়েত পরিহার করার নির্দেশনা দেন। তিনি আরো বলেন, সামাজিক সুরক্ষার জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলেও জানান।