Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মাধবপুর মাইমুনা টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  |   শনিবার, ২২ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মাধবপুর মাইমুনা টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি:

খেলাধুলা মানসিক বিকাশ ঘটায় খেলা এবং মেলায় বাঙালীর ঐতিহ্য। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষেে হবিগঞ্জ মাধবপুর উপজেলার ধর্মঘর সাউথ কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের বিশাল খোলা মাঠে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে(২১ই আগস্ট) শুক্রবার বিকাল ৪ ঘটিকার মাইমুনা,স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত মাইমুনা টেলিভিশন ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ মোছাব্বির হোসেন (বেলাল)।

বিশিষ্ট সমাজসেবক ধর্মঘর নিজনগর গ্রামের জনাব মোঃ আব্দুল অহিদ সরদারের সভাপতিত্বে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত মেহমানবৃন্দ ১নং ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম কামাল।২ নং চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান আপন মিয়া।সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ,১নং ধর্মঘর ইউপি মোঃ ফারুক আহমেদ পারুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী লোকমান ভূঁইয়া ক্রীড়াবিদ নাজমুল হাসান (দুলাল) সহ এলাকার সিনিয়র নেতৃবৃন্দ।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেন। এর মধ্যে ফাইনালে উঠে বৈষ্টবপুর লিলি ফুটবল ক্লাব ও ধর্মঘর স্বাগতিক ফুটবল একাদশ। বৈষ্টবপুর লিলি ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধর্মঘর স্বাগতিক ফুটবল একাদশ।

পরে খেলা শেষে পুরস্কার বিতরণের মুহূর্তে প্রধান অতিথির বক্তব্যে মোসাব্বির হোসেন বেলাল বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে মাদক থেকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।

খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি ইফতেকার নজিব মোঃরনি, সহকারি রেফারি দায়িত্ব পালন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর রেফারি ও ইসলামপুর কাজী সফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ফকরিয়া আহমেদ ও আশিকুর রহমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ