Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আগরতলা স্থলবন্দরে বাংলাদেশীদের হয়রানী বন্ধের নির্দেশ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

  |   সোমবার, ০৯ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আগরতলা স্থলবন্দরে বাংলাদেশীদের হয়রানী বন্ধের নির্দেশ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

আগরতলা স্থলবন্দরে বাংলাদেশী যাত্রীদের সঙ্গে ভারতীয় ইমিগ্রেশন ও কাষ্টমসের হয়রানী মুলক আচরণ বন্ধের নির্দেশ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। হয়রানীমূলক আচরণকারী কাষ্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
গতকাল রোববার স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, কয়েকজন কর্মকর্তা এ ধরণের অমানবিক কাজ করছেন। এ ব্যপারে খোঁজ-খবর নিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া জন্য ত্রিপুরা সরকারের সচিব অলোক কুমারকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, যেসব কর্মকর্তা এ ধরনের অমানবিক কাজ করছেন তারা নিজেদের পকেট ভারী করার জন্য করছেন। তবে তাদের পকেট কাঁটারও ব্যবস্থা আছে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
জানা যায়, আখাউড়া-আগরতলা স্থলবন্দরের ভারতীয় অংশের কিছু কাষ্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তা ডলার এনডোর্স করার নামে বাংলাদেশের ভ্রমণার্থী যাত্রীদের এমনকি চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের হয়রানি করছে। ডলার এনডোর্স না করানোর জন্য বাংলাদেশি রোগীদের পর্যন্ত ফিরিয়ে দেওয়ার মতো অমানবিক ঘটনার রয়েছে ভারতীয় কাষ্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় একমাস ধরে তুলপাড় চলছে আখাউড়া স্থলবন্দরে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ