শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

  |   শুক্রবার, ০৪ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূনামেন্ট (অনূর্ধ্ব-১৭)’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ জুন) বিকেলে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফুটবল ফাইনাল টুর্নামেন্টে খেলায় আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন দল ও আখাউড়া পৌরসভা দল এই খেলায় মুখোমুখি হয়।শ্বাসরুদ্ধকর এ ম্যাচে উভয় দল ৭০ মিনিট খেলায় ১-১ গোল করে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে আখাউড়া পৌরসভা দল ৮ -৭ গোলে জয় নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ান হয়ে জেলা পর্যায়ে খেলার কৃতিত্ব অর্জন করে।খেলার ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করেন মনিয়ন্দ ইউনিয়ন দলের, খাঁন জালাল , ম্যান অফ দ্যা টুর্নামেন্ট অর্জন করেন আখাউড়া পৌরসভা দলের, মো:হামিম।

আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২ জুন থেকে এই খেলা শুরু হয়।উপজেলার মোট ছয়টি দল পাচঁটি ইউনিয়ন, একটি পৌরসভা এই খেলায় অংশ গ্রহণ করেন।মাঠে খেলা পরিচালনা করেন রেফারি মো: মুরশিদ , জহির খানঁ ও শাকিল।ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল আখাউড়া পৌরসভা ও রানার আপ দল আখাউড়া মনিয়ন্দ ইউনিয়ন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ আবু জামাল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, এডভোকেট আব্দুল্লাহ্ ভূঁইয়া বাদল,যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শওকত আকবর খানঁ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দীন, উপজেলা টেলিভিশ জার্নালিস্ট এসোসিয়েশনের, সাধারণ সম্পাদক মো: জালাল হোসেন মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: অমিত হাসান আবিরসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ