Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দ দূষন রোধে যানবাহনের হাইড্রোলিক হর্ণ অপসারণ শুরু।

  |   বৃহস্পতিবার, ০৯ মে ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দ দূষন রোধে যানবাহনের হাইড্রোলিক হর্ণ অপসারণ শুরু।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দ দূষনরোধে বিভিন্ন যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ অপসারন শুরু হয়েছে। জেলা ট্রাফিকের উদ্যোগে গতকাল বুধবার সকাল থেকেই শহরের ৪টি পয়েন্টে এই অভিযান শুরু হয়। প্রথম দিনে প্রায় দুই হাজার অটোরিকসা থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে বলে জানান সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোঃ সরওয়ার হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার সকাল থেকেই জেলা শহরের কুমারশীল মোড়, কাউতলি বাস স্ট্যান্ড, থানা ব্রিজ ও কোর্ট রোড এলাকায় হাইড্রোলিক হর্ন অপসারণে পৃথক পৃথক অভিযানে নামে ট্রাফিক। অভিযান চলাকালে অটোরিকশার হাইড্রোলিক হর্নের সংযোগ কেটে দেয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে টি.আই সরওয়ার হোসেন বলেন, হাইড্রোলিক হর্ন অপসারণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। প্রথমে অটোরিকশার হাইড্রোলিক হর্ন অপসারণ করা হচ্ছে। এরপর ধাপে ধাপে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ