Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিশ্বকাপ ক্রিকেটে দেখে নিন সেমিতে কে কার মুখোমুখি।

  |   রবিবার, ০৭ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ ক্রিকেটে দেখে নিন সেমিতে কে কার  মুখোমুখি।

আখাউড়ার আলো ২৪ স্পোর্টস ডেস্ক:

শুক্রবার পর্যন্তও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটি ছিলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দখলে। কিন্তু শনিবার দুই ম্যাচের পর তারা নেমে গেছে দুই নম্বরে, শীর্ষে উঠে গেছে ভারত। এছাড়া আগে থেকেই তৃতীয় স্থানে ইংল্যান্ড এবং চতুর্থ স্থানে ছিলো নিউজিল্যান্ড।

এ চার দল নিয়েই হবে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল। আগে থেকেই ঠিক করা পয়েন্ট টেবিলের শীর্ষ দলের সঙ্গে চার নম্বর দল খেলবে প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনালে খেলবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল।

সে মোতাবেক আগামী ৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ জুলাই বার্মিংহামের এজবাস্টনে খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এ দুই ম্যাচের জয়ী দলকে নিয়ে আগামী ১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসে হবে মেগা ফাইনাল। তবে থাকছে না কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। কারণ ৯ ম্যাচ শেষে ৭ জয় ও ২ পরাজয়ে তাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে ৭ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচের কল্যাণে ভারতের রয়েছে ১৫ পয়েন্ট।

ফলে এক নম্বর দল হয়েই সেমিফাইনালে গেল ভারত। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। অন্যদিকে দ্বিতীয় হয়ে সেমিতে যাওয়া অস্ট্রেলিয়াকে খেলতে হবে তিন নম্বরে থেকে শেষ চারে যাওয়া স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ