Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বন্দুকযুদ্ধে ৮ মামলার আসামী নিহত

  |   মঙ্গলবার, ২৯ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বন্দুকযুদ্ধে ৮ মামলার আসামী নিহত

বিশেষ প্রতিনিধি:সোমবার রাতে আখাউড়ায় ডাকাতির টাকা ভাগাভাগি ও মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে সহযোগীদের সাথে বন্দুক যুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী ও ডাকাত জনি মিয়া (৩০) নিহত হয়েছে। এ সময় পুলিশ একটি দেশীয় পাইপ গান, একটি কার্টুজ, দেশীয় অস্ত্র উদ্ধার করে।
মাদক ব্যবসায়ী ও ডাকাত জনি মিয়া আখাউড়া রেলওয়ে বাগানবাড়ীর ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়,গতকাল সোমবার দিবাগত রাত দুইটা ২০ মিনিটে আখাউড়া পৌরসভার খালাজোড়ায় আনোয়ারপুর রাস্তায় জনৈক কুদ্দুসের বাগান সংলগ্ন রাস্তার পাশে গোলাগুলির শব্দ শুনে এস আই কামাল হোসেন ও এসআই হাদিস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে জনি মিয়া (৩০) এর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, ডাকাতির মালামাল ভাগাভাগি ও মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে সহযোগি ডাকাত ও মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে। নিহত জনি মিয়ার বাড়ী কুমিল্লা দেবিদ্বার খাইয়ার গ্রামে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফতার জানান নিহত জনি মিয়ার বিরুদ্ধে আখাউড়া ও অন্যান্য থানায় ৮টি মামলা রয়েছে। ১ ডাকাতি, ২টি ডাকাতির প্রস্তুতি, ১টি দস্যুতা, ২টি চোরাচালান ও ২টি মাদক মামলা রয়েছে। এ ব্যাপারেও আখাউড়া থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ