Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

  |   রবিবার, ০৩ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

নাসিরনগর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুরে ওভারব্রিজ পার হওয়ার সময় পণ্যবোঝাই একটি ট্রাকের চাপায় পংকজ মন্ডল (১০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

পংকজ মন্ডল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের উত্তর সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে উত্তর সিংহগ্রামের রবীন্দ্র মন্ডলের ছেলে।

গত রোববার ৩ জুন সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ট্রাকটি আটক করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত পংকজ মন্ডল শ্রীমঙ্গলে তার মাসির বাড়িতে বেড়ানোর উদেশ্য পরিবারের লোকদের সাথে বের হয়। মাধবপুর উপজেলার রতনপুর ওভারব্রিজের কাছে দাড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল তারা। কিছু বুঝে উঠার আগেই পিছন থেকে একটি ট্রাক এসে চাপা দিলে গুরতর আহত অবস্থায় পংকজকে মাধবপুর স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

উত্তর সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার স্কুল ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পংকজ আমার স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। তার এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, বিষয়টি মাধবপুর থানায় ঘটেছে। আমাদের থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। ট্রাক চাপা স্কুল ছাত্রের নিহতের খবরও আমি শুনিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ