Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ২১ মোটরসাইকেল আরোহীকে অর্থদন্ড।

  |   সোমবার, ০৪ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ২১ মোটরসাইকেল আরোহীকে অর্থদন্ড।

বিশেষ প্রতিনিধি: আজ সোমবার আখাউড়া খড়মপুর বাইপাস সড়কে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। সঠিক কাগপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত ২১ মোটরসাইকেল আরোহীকে ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানাগেছে, আজ সোমবার সন্ধা ৭টায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আখাউড়া উপজেলার খড়মপুর বাইপাস সড়কের চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে আখাউড়া থানা পুলিশের সহযোগীতায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে অবৈধ ও বেআইনিভাবে চালিত মোটকবাইক চেকিং ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে ১১৫ মোটর সাইকেল এর কাগজপত্র পরীক্ষা ও চেকিং করা হয়। এর ২১ টি মোটর সাইকেলকে ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন ও অন্যান্য পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান জানান ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর ও কসবা এলাকা থেকে আসা মোটরসাইকেল আরোহীরা মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ