Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কোন রকমের কারচুপি, জালিয়াতি আমরা বরদাশত করবো না

  |   রবিবার, ১২ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কোন রকমের কারচুপি, জালিয়াতি আমরা বরদাশত করবো না

আখাউড়ার আলো২৪ ডেস্ক: করোনাসংকটকালে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করার চিন্তা যারা করতে পারে, এদেরকে মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

 

শনিবার (১১ এপ্রিল) করোনাভাইরাস মোকাবিলায় চলমান পরিস্থিতি নিয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিছু খবর আসছে-করোনার এই দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষদের জন্য সরকারি বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কিছু আত্মসাতের অভিযোগ উঠেছে। আমি অবাক হয়ে যাই। কারা এই সব মানুষ? যারা এই দুর্যোগের সময় অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করার চিন্তা ভাবনা করতে পারে, এদেরকে মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার।

ত্রাণ আত্মসাৎকারী ওই সকল মানুষের প্রতি ঘৃণা ও নিন্দা জানিয়ে তিনি সকল জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি দেশের সকল জেলা প্রশাসকদের অনুরোধ করবো, আপনাদের অধীনস্ত সকল উপজেলা কর্মকর্তাদের নির্দেশনা দিন-এই ত্রাণ কোনোভাবে কেউ যাতে আত্মসাৎ করতে না পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিন। যদি কোনো ব্যক্তি বা কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ ওঠে ত্রাণ আত্মসাতের তাহলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিন।

তিনি বলেন, অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কোন রকমের কারচুপি, জালিয়াতি আমরা বরদাশত করবো না। আমরা কঠোরভাবে এটা দমন করতে চাই। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মানুষের চেষ্টায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো।

তিনি আরও বলেন, বারবার সতর্ক করার পরও আমাদের দেশের কিছু মানুষের ভুলেই সমস্ত দেশেই করোনাভাইরাস আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে দেশের জনগণকে ঘরে থাকার জন্য বারবার অনুরোধ করা হচ্ছ। কিন্তু কিছু সংখ্যক মানুষের অসচেতনতার কারণেই এই লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব হয় নাই। যার ফলে করোনাভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। আমি আবারও সকলের প্রতি অনুরোধ করবো সকলেই ঘরে থাকুন, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ