Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক আর নেই

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক আর নেই

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংবিধান প্রণেতাদের অন্যতম প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুর স্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র মা মুক্তিযোদ্ধা জাহানারা হক (৮৬) শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে।ঢাকা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন,তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর । আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার ভোরে এ তথ্য জানানো হয়েছে। আজ বাদযোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন,পৌর যুবলীগের সভাপতি মনির খান, যুবলীগ নেতা জুয়েল রানা, জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ