Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিদেশি মদ ও মাদকসহ গ্রেফতার ২ জন

  |   শনিবার, ১১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিদেশি মদ ও মাদকসহ গ্রেফতার ২ জন

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিজয়নগর ও আখাউড়া উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা-১২ পিস, ভারতীয় হুইস্কি-৬৭ বোতল, ভারতীয় ইস্কফ-৩৪৪ বোতল এবং ০২ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন শনিবার (১১ জুলাই) প্রেস বিজ্ঞপ্তি নং ৩৭/২০২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ বিওপি’র আওতাধীন মিনারকোট নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা-১২ পিস ও ০৩টি মোবাইলসহ মোঃ সাকিব ভূইয়া (২২), পিতা-মোঃ হাবিবুলস্নাহ ভূইয়া, গ্রাম- দক্ষিণ মিনারকোট, পোষ্ট-কর্নেলবাজার, থানা-আখাউড়া ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং গংগাসাগর বিওপি’র আওতাধীন জয়নগর নামক স্থান হতে ভারতীয় হুইস্কি-৬৭ বোতল ও ০২টি মোবাইলসহ মোঃ মনির হোসেন (৩৪), পিতা- মোঃ মোখলেছ মিয়া, গ্রাম-খলাপাড়া, পোষ্ট-কর্নেলবাজার, থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’কে আটক
করা হয়।

এছাড়াও বিজয়নগর উপজেলায় সিংগারবিল বিওপি’র আওতাধীন নলগড়িয়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইস্কফ-২৯৬ বোতল এবং আখাউড়া উপজেলায় আজমপুর বিওপি’র আওতাধীন আজমপুর নামক স্থান হতে ভারতীয় ইস্কফ-৪৮ বোতল জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ২,৬৪,৭০০/- টাকা। ধৃত আসামীদের বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য মালামাল আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ২৪ (খ) এর ১০ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ