Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লক্ষের অধিক টাকার মাদকসহ অটোরিকশা আটক করেছে বিজিবি

  |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লক্ষের অধিক টাকার মাদকসহ অটোরিকশা আটক করেছে বিজিবি

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিজয়নগর ও আখাউড়া উপজেলায় পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল-৪৩৫ বোতল, ভারতীয় গাঁজা-৩২ কেজি, ভারতীয় ইস্কফ-৪০ বোতল ও ভারতীয় ক্যান বিয়ার-০৪ বোতল আটক মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয় এবং এসময় মালিকবিহীন অবস্থায় ১ টি অটোরিকশা আটক করা হয়েছে ।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন বৃহস্পতিবার (৯ জুলাই) প্রেস বিজ্ঞপ্তি নং ৩৬/২০ মাধ্যমে বিস্তারিত বলেন, জেলার বিজয়নগর উপজেলার আওতাধীন কামালমোড়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল-৩৫৩ বোতল, ২২ কেজি ভারতীয় গাঁজা এবং আলীনগর বিওপি’র আওতাধীন ভারতীয় ফেন্সিডিল- ৮২ বোতল, ভারতীয় ইস্কফ-৪০ বোতল এবং ভারতীয় ক্যান বিয়ার-০৪ বোতল জব্দ করা হয়েছে।

এদিকে অত্র জেলার আখাউড়া উপজেলার
কর্নেলবাজার বিওপি’র আওতাধীন শিবনগর নামক স্থান হতে ০১টি অটো রিক্সাসহ ১৩ পিস ভারতীয় ইয়াবা মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৬,০৬,৯০০/- টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন,
পিবিজিএম, পিবিজিএমএস, আর্টিলারি কমান্ডিং অফিসার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আরো জানান বিজিবির এই সীমান্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ