| মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ | প্রিন্ট | ৬৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া ও বিজয়নগর উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০৫ বোতল ফেন্সিডিল, ১৮০ বোতল ইস্কফ, ১৯২ পিস ইয়াবা, ৬৩ কেজি গাঁজা এবং ০১টি অটোরিক্সাসহ রুবেল মিয়া নামে ০১ জন মাদক চোরাকারবারী কে আটক করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন আজ মঙ্গলবার (১১ আগষ্ট) প্রেস বিজ্ঞপ্তি নং-৫১/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার-২০২২/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হীরাপুর গ্রাম হতে ০২ কেজি ভারতীয় গাঁজা ও ০১টি অটোরিক্সাসহ আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির নুরপুর গ্রামের জমির মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৫) কে আটক করা হয়েছে।
এছাড়াও একই উপজেলার মনিয়ন্দ বিওপির আওতাধীন শিবনগর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৯২ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়। অন্যদিকে বিজয়নগর উপজেলার সিংগারবিল বিওপির আওতাধীন কাশিনগর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ইস্কফ ও ০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয় এবং একই উপজেলার বিষ্ণপুর বিওপির আওতাধীন বিষ্ণপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা ও ১৬০ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। এছাড়াও মুকুন্দপুর বিওপি’র আওতাধীন কামালমোড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ৫,০২,১০০/- টাকা। ধৃত আসামীকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালাসহ আখাউড়া থানায় সোপর্দকরা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীর বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (খ) ৩৮/৪১ ধারায় আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।