Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া ও বিজয়নগরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ পাচারকারী আটক

  |   বুধবার, ০৫ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া ও বিজয়নগরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ পাচারকারী আটক

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া এবং বিজয়নগর উপজেলায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজা, ১৬১ বোতল ইস্কফ এবং ৩৬ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক চোরাকারবারী আটক করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন আজ বুধবার
(০৫ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তি নং-৪৭/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার আখাউড়া উপজেলার আজমপুর বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার-২০১৯/৮-এস হতে আনুমানিক ১০ গজ (জিআর-২৫১৪২৫ এমএস ৭৯/১) বাংলাদেশের অভ্যন্তরে আজমপুর নামক স্থান হতে ৮০ বোতল ভারতীয় ইস্কফসহ ০২ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীদের নাম ও ঠিকানা : (ক) মোঃ রমজান আলী (২৬), পিতা-মোঃ ফিরোজ মিয়া, (খ) মোঃ সাইফুল ইসলাম, পিতা- আব্দুল মুন্নাফ উভয়ের
তাদদের দূজন আখাউড়া পৌরসভার দূর্গাপুর গ্রামের বাসিন্দা।

এছাড়াও বিজয়নগর উপজেলায় আলীনগর বিওপি’র
আওতাধীন নোয়াবাদী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইস্কফ-১২ বোতল, ফেন্সিডিল-৩৬
বোতল ও গাঁজা-১৫ কেজি এবং আখাউড়া উপজেলায় ফকিরমোড়া বিওপি’র আওতাধীন ছোটকুড়িপাইকা
নামক স্থান হতে ভারতীয় ইস্কফ-৬৯ বোতল ও গাাঁজা-০২ কেজি মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ১,৩৮,৩০০/- টাকা। ধৃত আসামীদের বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য মালামাল আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ
বিষয়ে উক্ত আসামীদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ২৪ (খ) এর ১০ (ক)/৪১ ধারায়
মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ