Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আগরতলা বিমানবন্দর সম্প্রসারণে বাংলাদেশের কাছে আখাউড়া সীমান্তে জমি চায় ভারত।

  |   শুক্রবার, ০২ অগাস্ট ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আগরতলা বিমানবন্দর সম্প্রসারণে বাংলাদেশের কাছে আখাউড়া সীমান্তে জমি চায় ভারত।

বিশেষ প্রতিনিধি#

আগরতলা বিমানবন্দর সম্প্রসারণে বাংলাদেশের কাছে আখাউড়া সীমান্তে জমি চেয়েছে ভারত।এরই মধ্যে তারা বাংলাদেশের কাছে জমির ব্যপারে প্রস্তাব করেছে।তবে এখনও আনুষ্ঠানিক ভাবে কোন সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪২ সালে নির্মিত আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ভারত। এরই মধ্যে আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে নির্মাণ, নতুন টার্মিনাল ভবনসহ বিমানবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। ভারতের আগরতলা বিমানবন্দর বাংলাদেশের সীমানার খুব কাছাকাছি। বিমানবন্দরের রানওয়ে ও লাইটিং এলাকা বাংলাদেশের সীমানার কাছেই। ফলে রানওয়ে সম্প্রসারণে বাংলাদেশের জমি প্রয়োজন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘ভারত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মৌখিক প্রস্তাব দিয়েছিল। এখনও লিখিত কোনও প্রস্তাব আসেনি। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে লিখিতভাবে তারা কী সুবিধা চায়, কতটুকু জায়গা লাগবে, নিরাপত্তা ব্যবস্থার কী হবে, এসব বিষয়ে জানাতে। বাংলাদেশের আইন অনুসারে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে আমরা অভিমত জানাবো।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ