Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

১০০ বছর পর আখাউড়া-সিলেট রেলপথ ফের আধুনিকায়নের উদ্যোগ

  |   শুক্রবার, ২৫ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

১০০ বছর পর আখাউড়া-সিলেট রেলপথ ফের আধুনিকায়নের উদ্যোগ

প্রায় ১০০ বছর পর আখাউড়া-সিলেট রেলপথ ফের আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। মিটার গেজ রেলওয়ের পাশাপাশি ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ এবং স্টেশনগুলোর উন্নয়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগবে মাত্র ৪ ঘন্টা।

ইতিমধ্যে ২০১৭-২০১৮ সালের রিভাইজড বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এই প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ইতিমধ্যে চীন অর্থায়নে সম্মত হয়েছে। সিলেট-আখাউড়া সেকশনে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৭০৬ কোটি টাকা। এর মধ্যে চীন দিবে ১০ হাজার ২৬৭ কোটি টাকা । সরকারি কোষাগার থেকে দেয়া হবে ৫ হাজার ৪৩৮ কোটি টাকা।

প্রকল্পটি অনুমোদনের জন্য গত সোমবার পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এশিয়া উইংয়ের যুগ্মসচিব ড. একেএম মতিউর রহমান।

মতিউর রহমান জানান, আগামী চার বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের টার্গেট রাখা হয়েছে। এটা বাস্তবায়িত হলে মানুষের যাতায়াতের ব্যবস্থা দ্রুততর হওয়ার পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা ঘটবে। চার ঘন্টায় ঢাকা থেকে সিলেট যাওয়া যাবে।

ড. মতিউর রহমান জানান, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সমপ্রসারণ, পণ্য পরিবহন, যাত্রী বহনের জন্য ভবিষ্যত্ সক্ষমতা অর্জনের লক্ষ্যে আখাউড়া-সিলেট রেলপথটি ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ সম্পন্ন হলে প্রতিবেশী দেশের সাথে পণ্য পরিবহনের পথ সুগম হবে। একই সাথে বাণিজ্যও বাড়বে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, আখাউড়া-সিলেট রেলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ডাবল লাইন হলে যাত্রী ও পণ্য পরিবহনে সময় কমবে।

জানা গেছে, আখাউড়া-সিলেট রেলপথটি ডুয়েলগেজ করা না গেলে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সুফল মিলবে না। প্রকল্পের আওতায় ২২৫ কিলোমিটার রেলপথ ডুয়েলগেজে রূপান্তর করা হবে। এ ছাড়া ২৮২টি সেতু বা কালভার্ট ব্রডগেজ স্ট্যান্ডার্ডে আবার নির্মাণ করবে রেলওয়ে। এই রুটে থাকবে ৩৪টি স্টেশন।

আরও জানা গেছে, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অন্যতম রুট আখাউড়া-কুলাউড়া-শাহবাজপুর সেকশনটি। এ রেলপথের সর্বোচ্চ গতিসীমা ৭০ কিলোমিটার। এর ফলে ঢাকা-সিলেট যাতায়াতে সময় লাগে ৭ ঘণ্টা। আর চট্টগ্রাম যেতে লাগে প্রায় ১০ ঘণ্টা। তাই এ রেলপথটি ডাবল লাইন হলে ট্রেনের গতিসীমা হবে ১২০ কিলোমিটার। এতে করে ভ্রমণ সময় কমবে দুই থেকে তিন ঘণ্টা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ