Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

শপথ নিলেন নবনির্বাচিত এমপি আনিসুল হক।

  |   বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

শপথ নিলেন নবনির্বাচিত এমপি আনিসুল হক।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আনিসুল হক এমপি শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সংসদ ভবনের শপথকক্ষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ গ্রহণ করেন। এরপর নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান তিনি। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানকে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের সংরক্ষিত খাতায় সই করবেন এবং একসঙ্গে তাদের ছবিও তোলা হবে।

নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো গেজেট বুধবার সংসদ সচিবালয়ে পৌঁছায়। এর পর সংসদের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিজয়ীদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়।

সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথ গ্রহণ এবং শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ না নিলে বা স্পিকারকে না জানালে বিজয়ীদের আসন শূন্য হওয়ার বিধানও রয়েছে।

৩০ ডিসেম্বর নির্বাচন শেষ হওয়ার পর ১ জানুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ২৯৮ জনের নাম-ঠিকানাসংবলিত ওই গেজেট প্রকাশের পর নতুন এমপিদের শপথের আয়োজন করতে বুধবার সকালে সংসদ সচিবালয়ে আনুষ্ঠানিক চিঠি দেয় ইসি।

মহাজোটের শরিকদের মধ্যে আওয়ামী লীগ ২৫৬টি, জাতীয় পার্টি ২২টি, ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ দুটি, বিকল্পধারা দুটি এবং বাংলাদেশ জাসদ, তরীকত ফেডারেশন ও জাতীয় পার্টি (জেপি) একটি করে আসন পেয়েছে। এ ছাড়া বিএনপি পাঁচটি, গণফোরাম দুটি ও স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসন পেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ