Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কুমিল্লার নামেই বিভাগ হবে: আইনমন্ত্রী

  |   বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কুমিল্লার নামেই বিভাগ হবে: আইনমন্ত্রী

আখাউড়ার আলো ২৪ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নামেই বিভাগের নামকরণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।আজ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কুমিল্লা বিভাগের প্ল্যান হয়ে গেছে। কিছু কারণে বিভাগ ঘোষণা করতে বিলম্ব হচ্ছে। তবে কথা দিলাম কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই সরকার ক্ষমতায় আসার পর দেশের ৬৪টি জেলার আদালতগুলোতে বিচার কাজ গতিময় করে তুলতে বিচারক নিয়োগ, এজলাস ও জনবল সংকট দূর করেছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ ছাড়া কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবুল হাশেম খান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ