Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আশুগঞ্জে বাড়ির উঠানে গাঁজার বাগান, নারী মাদক ব্যবসায়ী আটক

  |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আশুগঞ্জে বাড়ির উঠানে গাঁজার বাগান, নারী মাদক ব্যবসায়ী আটক

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোলাইলবাগ এলাকায় বাড়ির উঠানে গাঁজা গাছের বাগান করায় ৪টি মাদক মামলার আসামী সুজেদা বেগম (৫০) কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

বর্তমানে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গোয়াইলবাগর বাসিন্দা সুজেদা বেগম গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বনগ্রাম এলাকার মৃত বাবুল মিয়ার স্ত্রী। বাপের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলগড়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ৭ জুলাই সকাল ১১:৩০ টায় র‍্যাবে বিশেষ অভিযানে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গোয়াইলবাগ এলাকায় বাড়ীর উঠান থেকে ৭ টি গাঁজার গাছ জব্দ করা হয় যাহার ওজন ৪.৫ কেজি এবং উক্ত আসামীর বসত ঘর তল্লাশী করে ৩০০ গ্রাম শুকনা গাঁজাসহ সুজেদা বেগমকে আটক করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ৫-৬ মাস পূর্বে গাঁজা গাছের বীজ গুলো রোপন করে এবং পরিচর্যা করে আসছে। এই গাছ গুলো থেকে পাতা সংগ্রহ করে শুকিয়ে নিজে সেবন করে এবং খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে। এর আগেও ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জে সুজেদার বিরুদ্ধে ৪ টি পৃথক মাদক মামলা রয়েছে।

আটক আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ