Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ইসলামপুর দক্ষিণপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন

  |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ইসলামপুর দক্ষিণপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন

অমিত হাসান অপু:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বহু প্রতীক্ষিত ইসলামপুর দক্ষিণপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মুহাম্মদ আবুল ফয়েজ,সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মুন্সি আসাদুজ্জামান আসাদ ।

ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামে অনেক জ্ঞানী-গুণী কৃতিসন্তান জন্মগ্রহণ করেছেন। প্রায় বিশ বছর যাবৎ ইসলামপুর দক্ষিণপাড়া জামে মসজিদের কমিটি না থাকায় বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে মুসল্লীদের।অবশেষে অপেক্ষার অবসান হলো। গ্রামবাসী পেল নতুন মসজিদ-কমিটি।

গত ২৮শে আগস্ট ২০২০, রোজ শুক্রবার, জুমার নামাজের পূর্বে মহল্লার সকল মুসুল্লিদের উপস্থিতিতে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মতিতে প্রধান উপদেষ্টা প্রস্তাব করেন এবং সর্বসম্মতিতে প্রস্তাবটি গৃহীত হওয়ায়( বয়োজ্যেষ্ঠ, প্রবীণ মুরব্বি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের বিভাগীয় প্রধান ডক্টর ইমরান জাহানের বড় ভাই জনাব – আবুল ফয়েজকে সভাপতি এবং ইসলামপুর বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ইসলামপুর টাইটেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও ইসলামপুর গ্রাম ( সোয়াতিন পাড়া) পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব – মুন্সি আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক এবং হোসাইন মুহাম্মদ শাহ আলমকে কোষাধ্যক্ষ হিসেবে মোট -১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

নুতন কমিটি হওয়াতে ইসলামপুর দক্ষিণপাড়া জামে মসজিদ এরিয়ার মুসল্লিদের স্বস্তি ফিরে এসেছে । মসজিদের মুহতামিম মাওলানা ফাতিকুল ইসলাম দোয়া এবং মোনাজাত শেষে নতুন কমিটির সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ