শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কসবায় আইনমন্ত্রীর নির্দেশের গরুর বাজারে মাস্ক দিলো ছাত্রলীগ

  |   শুক্রবার, ১৭ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৪০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কসবায় আইনমন্ত্রীর নির্দেশের গরুর বাজারে মাস্ক দিলো ছাত্রলীগ
কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবার গরুর বাজার গুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার কার্যক্রম শুরু করেছে উপজেলা ছাত্রলীগ। এরই অংশ হিসেবে শুক্রবার উপজেলার গোপীনাথপুর বাজারে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে ছাত্রলীগ এ কার্যক্রম শুরু করেছে।কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসাইন রিমনের নেতৃত্বে সকালে নেতৃবৃন্দ গরুর বাজারে যান। সেখানে তাঁরা এক হাজার মাস্ক ও ৩০০ বোতল স্যানিটাইজার বিতরণ করেন।
এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায় আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি সৈকত ইসলাম, টি আলী ডিগ্রী কলেজের সভাপতি শফিউর রহমান সাগর, সাধারন সম্পাদক সায়মন চৌধুরীসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আফজাল হোসাইন রিমন জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বিষয়ে আইনমন্ত্রী মহোদয় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ওনি গরুর বাজারে মাস্ক ও স্যানিটাইজার বিতরণের নির্দেশ দেন।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ