Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় আটক ১৭ রোহিঙ্গা নারী-শিশুকে কুতুবদিয়া শরনার্থী শিবিরে প্রেরণ

  |   শুক্রবার, ০৮ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় আটক ১৭ রোহিঙ্গা নারী-শিশুকে কুতুবদিয়া শরনার্থী শিবিরে প্রেরণ

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় আটক ১৭ রোহিঙ্গা নারী- শিশুকে কক্সবাজার জেলার কুতুবদিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সকালে কসবা থানার পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে কক্সবাজারের কুতুবদিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে পাঠিয়ে দেয়া হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার কসবার নয়নপুর বাজার থেকে তাদের আটক করে বিজিবির সদস্যরা। আটককৃতরা হলেন মোঃ আমানউল্লাহ-(২৭), আছিয়া বেগম-(২৩), মোঃ আলী আহসান- (৬০), জানোয়ারা বেগম-(২৫), মোঃ জোবায়ের হোসেন-(২০), মোঃ নুর মোহাম্মদ-(২৮), খোরশিদা বেগম-(২০), আঞ্জুমান খাতুন-(৬০), জোবায়ের হোসেন-(১২), মিনারা বেগম-(২১), মোঃ ইমরান-(৮), আছমা বেগম-(৪), মোঃ কালা মিয়া-(৭০), মোঃ রফিক-(১২), সোনা বেগম-(৬০), নুরজাহান-(৪৫) ও মোঃ জুবায়ের-(৭)। বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের কসবা থানায় সোপর্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে অবৈধ পথে কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে ওই রোহিঙ্গা শরণার্থীরা। খবর পেয়ে ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার নয়নপুর বাজার থেকে তাদের আটক করে। পরে বিকেলে তাদেরকে কসবা থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম জানান, শুক্রবার সকালে ১৭ রোহিঙ্গা নাগরিককে পুলিশের তত্ত্বাবধানে কক্সবাজারের কুতুবদিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে পাঠিয়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ