Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় মোটরসাইকেল চাপায় নারী নিহত

  |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় মোটরসাইকেল চাপায় নারী নিহত

কসবা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাকড়ি কুড়াতে গিয়ে মোটরসাইকেলের চাপায় উমারাণী ঋষি (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ওই মোটর সাইকেল আরোহীকে আটক করে।

নিহত উমা রাণী উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাট ঋষিপাড়ার পরেশ ঋষির স্ত্রী। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস দিয়ে নিহতের পরিবারকে থানায় অভিযোগ দেয়া বিরত রেখেছে সাহেব সর্দারগন এমনটাই জানায় নিহতের দেবর চুনিলাল ঋষি।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ঋষিপাড়ার দরিদ্র বৃদ্ধা উমারাণী রাস্তার পাশে লাকড়ী কুড়াতে যায়। সৈয়দাবাদ বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাশ্ববর্তী আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের হুসেন মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে ওই মহিলাকে সজোড়ে চাপা দেয়। এতে উমা রাণী গুরুতর আহত হয়। এতে প্রচুর রক্তক্ষরনে ঘটনাস্থলেই মারা যায় ওই নারী।

এসময় স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহীকে আটক করে। দুর্ঘটনার পরই উভয় পক্ষের কতিপয় সাহেব সর্দারগণ স্থানীয়ভাবে জরিমানার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে বলে জানা যায়।

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান,দুর্ঘটনার খবর শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ