Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি:   |   সোমবার, ১৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি’র) সদস্যরা। রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্ত পিলার ২০৫৫/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থান হতে সালদানদী বিওপির টহলদল তাদের আটক করে।

আটককৃত দুই ভারতীয় নাগরিকরা হলেন, সিপাহীজলা জেলাধীন মধুপুর উপজেলার বিশালঘর এলাকার কোনাবন গ্রামের মৃত- ধীরেন্দ্র দেব বর্মার দুই ছেলে সঞ্জিত দেব বর্মা (৩০) ও বিমল দেব বর্মা (২৩)।

আটকের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালদানদী বিওপির টহলদল বাংলাদেশের অভ্যন্তর হতে তাদের আটক করে। এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পূর্বক কসবা থানায় সোপর্দ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ