Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কুমিল্লায় ছেলের কুড়ালের আঘাতে মা খুন

  |   রবিবার, ১১ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় ছেলের কুড়ালের আঘাতে মা খুন

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের কুড়ালের আঘাতে খায়েরুন নেছা (৫৫) নামে এক মা খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত ছেলে আবু বকরকে আটক করেছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আবু বকর একই গ্রামের মৃত আনোয়ার উল্লাহর ছেলে এবং পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাজাভোগী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য।

স্থানীয়রা জানিয়েছেন, পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাজাভোগের পর থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আবু বকর (৩০)। তার এমন অবস্থায় সম্প্রতি এক মেয়ে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। নানামুখী সমস্যায় আবু বকরের মানসিক সমস্যা আরও বেড়ে যায়। রোববার দুপুরে নিজ ঘরে জোহরের নামাজ পড়া অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে। খবর পেয়ে এলাকাবাসী ছেলে আবু বকরকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশে হস্তান্তর করে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ