Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

জয়াবর্ধনে, জয়াসুরিয়াদের আগেই কীর্তি গড়লেন মুশফিক।

  |   রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

জয়াবর্ধনে, জয়াসুরিয়াদের আগেই কীর্তি গড়লেন মুশফিক।

স্পেশাল করেসপন্ডেন্ট।।

আগের ম্যাচেই হয়ে যেতে পারত মাইলফলকটা। কিন্তু সেটা একটুর জন্য হয়নি। আজ আর সেই অতৃপ্তি রাখলেন না মুশফিকুর রহিম। সাত রান করেই হয়ে গেলেন পাঁচ হাজারি ক্লাবের নতুন বাংলাদেশি সদস্য। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ছুঁয়ে ফেললেন ৫ হাজার রান। আর সেটা করতে গিয়ে পেছনে ফেলেছেন স্টিভেন ফ্লেমিং, সনাৎ জয়াসুরিয়া, মাহেলা বর্ধনেদের মতো কিংবদন্তিদের।

পাঁচ হাজারি ক্লাবে বাংলাদেশের হয়ে সবার আগে ঢুকেছিলেন তামিম, তার খেলতে হয়েছিল ১৫৮ ইনিংস। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিবও ঢুকলেন সেই ক্লাবে। তার খেলতে হয়েছিল ১৬৮ ইনিংস। মুশফিকের অপেক্ষাটা সেই তুলনায় একটু দীর্ঘায়িতই হলো। বাকি দুই সতীর্থের চেয়ে বেশ পেছনে থেকেই ৫ হাজারের ক্লাবে ঢুকলেন ১৭৬ ইনিংসে।

বাকি দুই সতীর্থের চেয়ে পেছনে হলেও মুশফিক পেছনে ফেলে দিয়েছেন বেশ কয়েকজন মহারথীকে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ফ্লেমিংয়ের ৫ হাজার রানে ঢুকতে লেগেছিল ১৮০ ইনিংস। শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়ার লেগেছিল ১৮৩ ইনিংস। ব্রেন্ডন ম্যাককালামের লেগেছিল ১৯১ ইনিংস, অস্ট্রেলিয়া বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহর লেগেছিল ১৯৮ ইনিংস।

পাঁচ হাজারি ক্লাবে সবার আগে ঢুকেছিলেন হাশিম আমলা, তার লেগেছিল ১০১ ইনিংস। এর পরেই ঢুকেছেন ভিব রিচার্ডস ও বিরাট কোহলি, দুজনের লেগেছে ১১৪ ইনিংস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ