Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

তিন নেত্রীই ব্রাজিল

  |   সোমবার, ২১ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

তিন নেত্রীই ব্রাজিল

রাজনৈতিক আদর্শে তাঁদের অবস্থান দুই মেরুতে। তাঁদের দল, আদর্শ সবই আলাদা। একই দেশে বাস করার পরও দুজনের সর্বশেষ দেখা হয়েছিল পাঁচ বছর আগে। সেটা ২০০৯ সালের ২১ নভেম্বর, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে। গত বছরের শেষ দিকে দুজনের মধ্যে সর্বশেষ টেলিফোন-আলাপ হয়েছিল।

তাঁদের মধ্যে বেশ কয়েকটি মিলও আছে। সেটা হলো, দুজনে রাজনীতিতে এসে দক্ষতার পরিচয় দিয়েছেন। নিজ দলকে ক্ষমতায় এনেছেন। দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। দুজনেরই আছে বিপুল জনসমর্থন। তবে এর বাইরে তাঁদের মিলটি দারুণ মজার। বিশ্বকাপ ফুটবলে তাঁরা দুজনই ব্রাজিলের কট্টর সমর্থক। প্রতিবারের মতো এবারও রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখবেন তাঁরা।

কাদের কথা বলা হচ্ছে—পাঠক নিশ্চয় বুঝে গেছেন। তাঁরা হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শুধু এ দুজনই নন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও ব্রাজিলের অন্ধ সমর্থক।
প্রধানমন্ত্রীর একজন উপ-প্রেস সচিব প্রথম আলোকে বলেছেন, প্রধানমন্ত্রীর পছন্দের দল ব্রাজিল। এক সময় পেলের খেলা তাঁর ভালো লাগতো। তবে তিনি আর্জেন্টিনার খেলাও পছন্দ করেন। বিশেষ করে মেসির খেলা তাঁর খুবই পছন্দ।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের একজন কর্মকর্তা বলেন ম্যাডাম ব্রাজিলের কঠিন সমর্থক। ম্যাডাম মনে করছেন, এবার ব্রাজিল বিশ্বকাপ ব্রাজিলের দখলেই যাবে।

সূত্র: অনলাইন সংরক্ষিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ