Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নাটোরে মোটরসাইকেল কিনে না দেয়ায় মাকে গলাকেটে হত্যা

  |   মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নাটোরে মোটরসাইকেল কিনে না দেয়ায় মাকে গলাকেটে হত্যা

ডেস্ক রিপোর্ট:

প্রবাসী স্বামীকে মোটরসাইকেল কিনে দেয়ার দাবি পুরণ না করায় নাটোরের গুরুদাসপুরে নিজ শয়ন কক্ষে মাকে গলাকেটে হত্যা করেছে ববি খাতুন নামে এক কিশোরী। ঘটনার ২৪ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেড, স্বর্ণলংকার উদ্ধার সহ কিশোরীকে আটক করে মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার দুপুরে নাটোর জেলা পুলিশ কার্যালয়ের সামনে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, প্রবাসী স্বামী সোহেল রানাকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য কিশোরী ববি খাতুন তার মা সেলিনা খাতুনের কাছে দাবী জানান। কিন্তু তার মা মোটর সাইকেল কিনে দিতে অস্বকৃতি জানালে ববি খাতুনের সাথে মনমালিন্য সৃষ্টি হয়।

এরপর সোমবার বিকেলে নিজ শয়ন কক্ষে ব্লেড দিয়ে মা সেলিনা খাতুনকে গলা কেটে হত্যা করে কিশোরী ববি খাতুন। পরে খবর পাওয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে ববি খাতুন।

পরে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য ববিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাকে হত্যার কথা স্বীকার করে সে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেড, ৯ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ববি খাতুনকে আসামী করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছে তার মামা সুলতান আহমেদ খান।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ