Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নায়ক সালমান শাহ্ ৪৯ তম জন্মদিন আজ

  |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নায়ক সালমান শাহ্ ৪৯ তম জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট:

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর ৪৯ তম জন্মদিন আজ (শনিবার)। ধুমকেতুর মতো আগমন করে তুমুল জনপ্রিয়তা অর্জন করা এই নায়কের সমকক্ষ কাউকে আজও পায় নি বাংলাদেশের চলচ্চিত্র।

মাত্র চারবছরে অবিশ্বাস্য তারকাখ্যাতি পাওয়া সালমান শাহর নিজস্ব স্টাইল আর অভিনয় শৈলী এখনও চলচ্চিত্র অভিনয়ে খুব আলোচনায় রয়েছেন। দুই দশকের বেশি সময় তিনি নেই। তবুও ঢাকার সিনেমায় তিনি এখনো অন্যরকম ঝলক হয়ে রয়েছেন। নিজস্ব স্টাইল আর সাবলীল অভিনয়ে তিনি ঘুরে-ফিরে আসছেন দর্শকের হৃদয়ে, আলোচনায়।

 

১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে তার জন্ম। তাঁর পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় ছেলে শাহরিয়ার চৌধুরী ইমন সালমান শাহ হয়েছিলেন ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয় করতে গিয়ে।

 

প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত দিয়েই সব মাত। মৌসুমীর সঙ্গে জুটি বাধা এই সিনেমা রেকর্ডভাঙা জনপ্রিয়তা পায়। তার সময়ে তারুণ্যের ভাষা বুঝতে পেরেছিলেন। রূপালি পর্দায় তাই ফুটিয়ে তুলেছিলেন সালমান শাহ।

 

১৯৮৫ সালে বিটিভির আকাশ ছোয়া নাটকে অভিনয়ে যাত্রা শুরু সালমানের। দেয়াল, সব পাখি ঘরে ফেরেসহ বেশ কিছু নাটকে অভিনয় করেন সালমান শাহ।

 

বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু সহ ২৭ টি ব্যবসা সফল চলচ্চিত্র আজো এক সোনালী অধ্যায় হিসেবেই রয়েছে গেছে।

 

বেশ ক’জন নায়িকার সঙ্গে জুটি বাধলেও সর্বাধিক সংখ্যক ছবিতে অভিনয় করেছেন শাবনুরকে নিয়ে। এই জুটির জনপ্রিয়তার কথা এখনো মুখে মুখে ফেরে ।

 

মাত্র ২৫ বয়সে, ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় সালমান শাহ’র। মৃত্যু, হত্যা না আত্মহত্যা তার সুরাহা হয়নি আজও।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ