শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাসিরনগরে বাড়ির পাশের খালে মিলল তরুণীর গলিত মরদেহ

  |   শনিবার, ২৭ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৫০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাসিরনগরে বাড়ির পাশের খালে মিলল তরুণীর গলিত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি খাল থেকে লাইজু বেগম (১৬) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের লম্বাহাটি গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের চুন্নু মিয়ার মেয়ে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যরা জানিয়েছে ওই কিশোরী গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি।

নিখোঁজের ৫দিন পর শনিবার দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে ওই কিশোরীর বাড়ির পাশের খালে অর্ধগলিত একটি মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা তার মরদেহ সনাক্ত করে।

তিনি আরও বলেন, মরদেহে পচন ধরেছে। জেলা সদর হাসপাতালের মর্গে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ