শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত,মুশফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত,মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার-৪ (কসবা-আখাউড়া) বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মুশফিকুর রহমান ৩১ দফা ও ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নিজ এলাকায় পৌঁছালে পথে পথে সাধারণ মানুষ অভিবাদন জানায়।

তিনি শনিবার(১৫ নভেম্বর) দিনব্যাপী কসবা-আখাউড়ায় নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় আসলে পথে পথে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন।

আখাউড়ায় পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতায় মুশফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন অত্যন্ত জটিল। যারা নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছে তারা জানে তাদের পেছনে জনগণ নাই। সেজন্য তারা উল্টাপাল্টা কথা বলে জনগণণের মাঝে সংশয় সৃষ্টি করতে চায়।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি ১৭ বছর জনগনের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে। আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ। তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এর আগে মুশফিকুর রহমান আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে এসে পৌঁছলে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায়।

এসময় আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মুসলিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে তিনি সড়ক পথে নির্বাচনী এলাকা কসবা উপজেলায় দুটি নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ