শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বান্দরবানে বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু আহত ১

  |   রবিবার, ২৪ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৪৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বান্দরবানে বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু আহত ১

বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু ও ১ জন আহত হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারী) রাত ২ঃ৩০ এ দিকে বান্দরবান আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণের শিকার হন তারা। নিহতরা হলেন, মোঃ মুনছুর আলম (১৯),

পিতা-আঃ সোবহান; মোঃহুমায়ন কবির(১৭), পিতা: মৃত-মোহাম্মদ হোসেন; আহত ব্যাক্তি মোঃ জোবায়ের (২৪), পিতা: হাফেজ নুরুল ইসলাম;

সূত্রে জানাযায়, রাতে একদল বন্য হাতি পাহাড় থেকে বের হয়ে রেপারপাড়া এলাকায় ঢুকে আক্রমণ করলে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয় এবং ১ জন গুরুতর আহত হয়। আহত ব্যাক্তি চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বান্দরবান আলীকদম থানার অফিসার ইনচার্জ মোঃ কাজি রকিব উদ্দিন বলেন, রাতে বন্য হাতির একটি দল রেপারপাড়া এলাকায় হানা দিলে এ সময় হাতির দলের আক্রমণে দুই জনের ঘটনাস্থলে মৃত্যু হয় ও এক জন গুরুতর আহত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ