| মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ | প্রিন্ট | ৫৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলী করা হয়েছে কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইয়াসির আরাফাতকে।
গতকাল সোমবার চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বিজয়নগরে বদলী করা হয়েছে।
তিনি সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগারের স্থলাভিষিক্ত হবেন।
কে এম ইয়াসির আরাফাত চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে অনার্সসহ মাষ্টার্স সম্পন্ন করে ৩০তম বিসিএস (প্রশাসন) এর মাধ্যমে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ২০১২ সালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করেন।
পরবর্তীতে তিনি শরিয়তপুর জেলায় সহকারী কমিশনার, নোয়াখালীর সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ১৪ জানুয়ারী তিনি কুমিল্লা জেলার লালমাই উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। লালমাই থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।