| মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | প্রিন্ট | ৯১২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বন্ধ দোকানে ঝুলন্ত অবস্থায় জজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) সকাল নয়টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের বাজার মার্কেটের একটি দোকানঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জজ মিয়া স্থানীয় উথারিয়াপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বাজারের একটি মার্কেটের দ্বিতীয় তলার একটি বন্ধ দোকনঘর থেকে রক্ত বের হতে দেখে বাজারে ব্যবসায়িক কমিটির নেতারা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানঘর থেকে ঝুলন্ত অবস্থায় জজ মিয়ার পচন ধরা মরদেহটি উদ্ধার করে। গত এক বছর যাবত জজ মিয়া বাড়িতে না গিয়ে ওই দোকানঘরেই থাকতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, জজ মিয়া হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না।