Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজিবি’র অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে ১৩ লক্ষ টাকার মাদক সহ গ্রেফতার ৩

  |   শনিবার, ০১ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজিবি’র অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে ১৩ লক্ষ টাকার মাদক সহ গ্রেফতার ৩

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিজয়নগর, আখাউড়া এবং কসবা উপজেলায় মাদক বিরোধী বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করে ৪০১৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩১ বোতল ইস্কফ, বাংলাদেশী নগদ ৮,০০০/- টাকা এবং ০৩টি স্যামসাং মোবাইল’সহ মোঃ পাপ্পু ভূইয়া, আমেনা খাতুন, রুবেল মিয়া নামে ০৩ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন (৩১ জুলাই ) প্রেস বিজ্ঞপ্তি নং-৪৫/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার বিজয়নগর, আখাউড়া এবং কসবা উপজেলায়

মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে বিজয়নগর উপজেলাধীন বিষ্ণপুর বিওপি কর্তৃক ৩১ জুলাই সকাল সাড়ে ১১ টায় ৩৮৮০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, বাংলাদেশী নগদ ৮,০০০/-
টাকা, ০৩টি স্যামসাং মোবাইল’সহ মোঃ পাপ্পু ভুইয়া (৩৪), পিতা-মৃত নিজাম উদ্দিন ভুইয়া, গ্রাম+পোঃ বিষ্ণপুর, থানা-বিজয়নগর কে এবং আখাউড়া উপজেলাধীন শ্যামনগর বিওপি কর্তৃক খরমপুর এলাকা হতে ১০০ বোতল ভারতীয়
ফেন্সিডিল’সহ মোছাঃ আমেনা খাতুন (৪০), স্বামী-মৃত মুনছুর আলী, গ্রাম-রামধননগর, পোঃ আজমপুর, আখাউড়া কে গ্রেফতার করা হয়েছে।
এদিকে কসবা উপজেলাধীন কাজিয়াতলী বিওপি কর্তৃক ০১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট’সহ মোঃ রুবেল মিয়া (৪২),
পিতা-মৃত মুকসুদ আলী, গ্রাম+পোঃ বিষ্ণউড়ি, থানা-কসবা, সকলের জেলা-বি-বাড়িয়াদেরকে আটক করা হয়।
এছাড়াও আখাউড়া উপজেলাধীন মনিয়ন্দ বিওপি কর্তৃক নতুন বাজার নামক স্থান হতে ১৩৫ পিস ভারতীয় ইয়াবা এবং
আজমপুর বিওপি কর্তৃক আজমপুর নাম স্থান হতে ৩১ বোতল ভারতীয় ইস্কফ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১৩,০৭,২০০/- টাকা। ধৃত আসামীদেরকে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ বিজয়নগর, কসবা এবং আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীর বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক)/৩৮/৪১ ধারা মোতাবেক বিজয়নগর থানায় মামলা দায়ের
করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ