Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে বিজিবি’র অভিযানে বিপুলসংখ্যাক মাদক ও মোবাইল সহ ৪ পাচারকারী আটক

  |   মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে বিজিবি’র অভিযানে বিপুলসংখ্যাক মাদক ও মোবাইল সহ ৪ পাচারকারী আটক

 

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ০২ বোতল ইস্কফ, ০৫ টি মোবাইল, ০১ টি পাওয়ার ব্যাংক
এবং বাংলাদেশী নগদ টাকাসহ ০৪ জন মাদক পাচারকারী কে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন (০৩ আগস্ট ২০২০) প্রেস বিজ্ঞপ্তি নং-৪৬/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল বিওপি’র আওতাধীন সীমান্তপিলার ২০১৮/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিনগর নামক স্থানে (জিআর-২৫৫৪৪৪ মানচিত্র ৭৯ এম/১ ও ৫) বিজিবি টহল দল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা, ৫০ পিস ভারতীয় ইয়াবা, ০২ বোতল
ভারতীয় ইস্কফ, ০৫ টি মোবাইল, ০১ টি মোবাইল পাওয়ার ব্যাংক এবং বাংলাদেশী নগদ ৯,০০০/-
(নয় হাজার) টাকা’সহ ০৪ জন মাদক চোরাকারবারী কে আটক করা হয়। আটককৃতরা হলেন
(১) মুশফিকুর রহমান শান্ত (২৫), পিতা-মোঃ শফিকুল ইসলাম, (২) মোঃ রুবেল
(২৫), পিতা- মোঃ আবুল কাইয়ুম, (৩) মোঃ নাঈম মিয়া (২২), পিতা-মুক্তার হোসেন, (৪) মোঃ
সাকিব বাবু (২২), পিতা-মৃত ফজল শেখ। আটক সকল মাদক পাচারকারী গাজীপুর জেলার পূবাইল থানার তালুটিয়া গ্রামের বাসিন্দা।
আটককৃত মালামালের সিজার মূল্য ১,৪৯,৫৫০/- (এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা। ধৃত আসামীদেরকে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য’সহ বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৪ (ক) ধারা মোতাবেক বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ