Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে ১ গরু খামারে আগুন লেগে পুড়ে ছাই ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  |   রবিবার, ২৯ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে ১ গরু খামারে আগুন লেগে পুড়ে ছাই ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বিজয়নগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাশানি গ্রামের জিরো পয়েন্টের উত্তর পূর্ব পার্শে ও বৃটিশ রোড সংলগ্ন হাসেন মিয়ার গরু খামার ঘরে আগুন লাগে।  ২৮ নভেম্বর শনিবার ২০২০ ইং অনুমান রাত ১.৩০ মিনিটে এ ঘটনা ঘটে ।

ক্ষতিগ্রস্থ খামারি মো: হাসেন মিয়া জানান , রাত অনুমান ১.৩০ মি. আমি তখন ঘুমিয়ে,হঠাৎ এক শব্দে আমার ঘুম ভাঙ্গে ও ঘরের বেড়ার ফাকে লাল আভা নজরে আসতেই দ্রুত ঘর থেকে বেরুতেই দেখি পাশে আমার গরু খামার ঘরে আগুন জ্বলছে । আমার চিৎকারে এলাকার মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনে , এরই মধ্যে আমার ঘর পুড়ে ছাই ও গর্ভাবস্থায় ১ টি গরু সহ ৩ টি গরুর শরীর দগ্ধ হয় । একটি বৃহদাকারের ভাল জাতের বড়ই গাছ ও একটি লিচু গাছ পুড়ে গেছে । এ ঘটনা কে বা কারা করেছে তা আমি নিজ চোখে দেখিনি । আমার সাথে কারো কোন শত্রুতা নেই ।

তিনি আরো জানান, ২৭ নভেম্বর শুক্রবার সকালে বাড়ির উত্তর পাশে মাঠে গরু চড়ায় ও জুমা নামাজ শেষে এসে দেখে গরু নেই ,অনেক খুজের পরও এর সন্ধান মেলেনি, সব মিলিয়ে মোট  ৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়ে তিনি এখন হতাশাগ্রস্থ ,সকালে খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ ডা:এনামুল হক (এল,ই,ও) খামারির বাড়িতে এসে পুড়ে যাওয়া গরুর সবরকম চিকিৎসার ব্যবস্থা নেন ,ও তিনি জানান, আশা করা যায় গরু গুলো মরবেনা , কিন্তু এই শীতে দগ্ধ ক্ষত ভাল হতে সময় লাগবে ।

উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আদেল মো: জাহাঙ্গির ,ইসলামপুর কাজী মো: শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক এনামুল কবির সুমন , সিরাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন এমন ন্যক্কার জনক ঘটনার সাথে যারা জড়িত তাদের খুজে বের করে শাস্তির ব্যবস্থা গ্রহণের প্রশাসনের কাছে দাবি জানান ।

বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুইয়া বলেন , ইদানিং এলাকার চুরির উপদ্রব বেড়ে গেছে , খরের ডিবিতে আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে । আমার ধারনা মাদক সেবীরা এ কাজ করে থাকতে পারে । বেশ কিছুদিন পূর্বে এলাকার সব দাগি চোর পুলিশের মাধ্যমে জেলে পাঠিয়েছি , তাহারা এখন জামিনে মুক্ত ।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান জানান , থানায় কেহ লিখিত অভিযোগ করেনি , আভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । এর পরও নিজ উদ্দোগে খোজ নিচ্ছি কার দ্বরা এমন ন্যাক্কার জনক কাজ হয়েছে , যদি কোন তত্থ্য পাই তবে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ