Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রন্তের সংখ্যা ৬’শ ছাড়ালো

  |   মঙ্গলবার, ২৩ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রন্তের সংখ্যা  ৬’শ ছাড়ালো
বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আজ আরো ৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের নমুনার ফল পজেটিভ সিভিল সার্জন অফিসে পৌঁছে। এ নিয়ে জেলায় মোট ৬১২ জন করোনায় শনাক্ত হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ বিকেল সাড়ে ৪টার দিকে নিশ্চিত করে বলেন,আজ দুপুরে সরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার এবং বে-সরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবে থেকে প্রাপ্ত ৩৩৯ টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় ২২ জন, বাঞ্চারামপুর উপজেলায় ১০ জন, আখাউড়া উপজেলায় ৬ জন, নাসিরনগর উপজেলায় ৪ জন,কসবা উপজেলায় ৩ জন ও বিজয়নগর উপজেলায় ২ জন। এর মধ্যে জেলায় আক্রান্ত ৬১২ জনের মধ্যে ৯৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা পরিস্থিতির জেলায় ৭জন মারা যায়।
এ পর্যন্ত জেলায় ৮ হাজার ৪৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৬ হাজার ১১৪ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ৪৬৪ জন, এর মধ্যে জেলায় ৪৪৪ জন, ঢাকায় ১৭৮ জন, কুমিল্লায় ১ জন ও ফেনীতে ১ জন।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ