Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পজেটিভ আসার ১২ ঘন্টার মধ্যেই বৃদ্ধার মৃত্যু

  |   রবিবার, ০৫ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পজেটিভ আসার  ১২ ঘন্টার মধ্যেই বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১২ ঘন্টার মধ্যেই রবিবার সকালে সন্ধ্যা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি গোপন রেখে স্বজনরা চিকিৎসা সেবা দিতে ওই নারীকে হাসপাতালে আনেন। তিনি জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রামের মৃত শচীন্দ্র সরকারের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা রানী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে শনিবার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর নমুনা দেয়া হয়। রাতে আসা ফলাফলে তিনি করোনা আক্রান্ত বলে জানা যায়।

রববিার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনদের কথায় সন্ধ্যা রানীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সাধারন রোগী হিসেবে ভর্তি করা হয়। এর মধ্যে স্বাস্থ্যকর্মীরা জেনে যান যে ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত।

এ সময় তাঁকে হাসপাতাল অভ্যন্তরের ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়ার কথা বলা হয়। এরই মধ্যে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, ওই বৃদ্ধার স্বজনরা করোনাভাইরাসে আক্রান্তের বিয়ষটি গোপন করেছিলেন। স্বাস্থ্যকর্মীরা বিষয়টি জানার পর আইসোলেশেন সেন্টারে পাঠানোর সময় তিনি মারা যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ