Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা জয় করে কাজে যোগ দিলেন সাত পুলিশ

  |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা জয় করে কাজে যোগ দিলেন সাত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন সাত পুলিশ সদস্য।আইসোলেশন ও হোমকোয়ারেন্টিন শেষ করে সুস্থ হয়ে ফেরা করোনা জয়ী ওই সাত পুলিশ সদস্যকে বুধবার বিকেলে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানানো হয়।

নাসিরনগর থানা সূত্রে জানা গেছে, গত ২৮ মে নাসিরনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ছালেহ আহম্মদ, কনস্টেবল সাইফুল আলম, পাপেল মাহমুদ ও মফিজুল ইসলাম,  ৩১ মে কনস্টেবল তমিজ উদ্দিন ও আবু তাহের, ৩জুন সহকারি উপ-পরিদর্শক (এএসআই)  ইমাম হাসানের করোনা পজেটিভ আসে। পরপর দু’টি পরীক্ষার ফল নেগেটিভ এলে তাঁরা ৭ জুলাই পর্যন্ত হোমকোয়ারেন্টিনে ছিলেন।

বুধবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে  নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম তাদেরকে সুস্থতার সনদ দেন। পরে বিকেল নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম আরিচুল হক ও পরিদর্শক
(তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে থানায় কর্মরত সকল পুলিশ  সদস্যরা তাঁদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও  বরণ করে নেন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তাঁরা দীর্ঘ এক মাসের বেশি সময় আইসোলেশন ও হোমকোয়ারেন্টিনে ছিলেন।তাঁরা করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরেছেন। তাঁরা সম্পূর্ণ সূস্থ হওয়ায়  ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ