শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবসে চাউল বিতরণ।

বিশেষ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবসে চাউল বিতরণ।

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রাঙ্গণে ৬ শত পরিবারের ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্তে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো:শাহগীর আলম,পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান অলিও অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী এম এম মাহমুদুর রহমান।

এ সময় জেলা পরিষদ সদস্য মো: সাইফুল ইসলাম,মোঃ বিল্লাল মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলা পরিষদের কর্মকর্তা,কর্মচারী ও উপকার ভুগিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ