শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় টাকার জন্য বাবাকে হত্যা করল ছেলে

  |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৫৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় টাকার জন্য বাবাকে হত্যা করল ছেলে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলায় টাকার জন্য ছেলের দা এর কোপে হুমায়ূন কবির (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পাড়াতলী গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে৷ নিহত হুমায়ূন কবির ওই এলাকার মৃত মাজেদুল মিয়ার ছেলে। ঘাতক ছেলে রাজিব (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, হুমায়ূন কবিরের ছেলে রাজিবের কিছুটা মানুষিক সমস্যা ছিল।

আজ মঙ্গলবার সকালে রাজিব তার বাবার কাছে এক হাজার টাকা চান। বাবা হুমায়ূন কবির এক হাজার টাকা না দিয়ে দেড়শত টাকা রাজিবকে দেয়। এতে রাজিব ক্ষিপ্ত হয়ে দা নিয়ে বাবার উপর হামলা করেন। এসময় রাজিবের মা তাকে ফেরাতে গেলেও শেষ রক্ষা হয়নি বৃদ্ধ বাবা হুমায়ূন কবিরের। রাজিবের দা এর কোপ বাবা হুমায়ূন কবিরের মাথায় পড়লে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, ঘটনার পর পালিয়ে গেলেও ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা’টি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ