শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় চাতাল শ্রমিক নিহত

  |   মঙ্গলবার, ২৩ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৫৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় চাতাল শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় মো: ইব্রাহীম নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার মৈশাইর গ্রামের নায়ের আলীর ছেলে। ইব্রাহীম মায়ের দোয়া অটোর রাইস মিলের শ্রমিক হিসেবে কমর্রত ছিলেন।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর এ ঘটনা ঘটে। এ সময় মৈশাইর গ্রামের অটোরিক্সার অপর যাত্রী মৃত কাদির মিয়ার ছেলে আব্বাস আহত হয়েছে। আহত আব্বাসকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সোনারামপুর থেকে একটি সিএনজি অটোরিক্সা ঘুরিয়ে খড়িয়ালা যাচ্ছিল। এসময় আশুগঞ্জ থেকে যাওয়া ধানবাহী একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজি অটোরিক্সা থেকে সড়কে পড়ে যান ইব্রাহীম মিয়া ও আব্বাস। এসময় ট্রাকের চাকার নিচে পৃষ্ট হয়ে ইব্রাহীম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুত্বর আহত হন আব্বাস। পরে আব্বাসকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। দূর্ঘটনার পর সিএনজি অটোরক্সিার চালক সিএনজি অটোরিক্সা নিয়ে পালিয়ে যান। এবং ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যান। তবে সিএনজি অটোর রিক্সার চালক ও ট্রাক চালক , হেলপার কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রার্প্ত কর্মকর্তা কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ