শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

  |   মঙ্গলবার, ২৩ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৫৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবন্ত অবস্থায় মিনতু রানী (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে শহরের অফিস পাড়া বলে খ্যাত দাতিয়ারার অবকাশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিনতু রানী জেলা শহরের কলেজপাড়া এলাকার মৃত লাল মোহনের স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুত্তালিব জানান, বৃদ্ধা মিনতু রানী প্রতিদিনের মত অবকাশ পুকুরে গোসল করতে আসেন। পুকুর ঘাটে কাপড় রেখে তিনি গোসলে নামেন। ধারণা করা হচ্ছে, বৃদ্ধা হওয়ায় পুকুর ঘাটে পিচলে তিনি পানি পড়ে যান। এতে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পানিতে ডুবে মারা গেছেন। তবে মরদেহ ময়নাতদন্তের পর রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এসআই মুত্তালিব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ