শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৫৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলেন, মেড্ডা এলাকার প্রবাসী সাইদুর রহমানের মেয়ে শামসুন্নাহার (১০) ও একই এলাকার নূর ইসলামের মেয়ে মিতু (৭)।

স্থানীয়রা জানায়, প্রতিদিনই শামসুন্নাহার, মিতু সহ তাদের সহপাঠীরা এক সাথে খেলাধূলা করতো। বৃহস্পতিবার দুপুরের দিকে শামসুন্নাহার ও মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা শামসুন্নাহার, মিতু ও অপর আরেক শিশুকে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে। উদ্ধারের পর শামসুন্নাহার ও মিতুকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কিভাবে তারা পুকুরে পড়ে মারা গেছেন তা বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহজাহান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরিবারের অভিযোগ থাকলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ