Advertise with us
শিরোনাম
আখাউড়া–কসবা সড়কের সংস্কার ও কার্পেটিং কাজের উদ্বোধন আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

রওনক ইসলাম   |   সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানার বিস্ফোরক মামলার আসামী কুটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উজ্জল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিলেট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার কুটি চৌমুহনী বাজার নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জ্বল মিয়া কুটির গ্রামের মো,মাসুক মিয়ার ছেলে।

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যমকে দেওয়ায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কুটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত মামলায় অন্যান্য আসামিদেরকে গ্রেফতারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ