Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত -আহত ৪

  |   মঙ্গলবার, ১৯ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত -আহত ৪

বিশেষ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি প্রাইভেটকার চালক নিহত ও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার শাহবাজপুরের জিলানী পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালকের নাম শাহিন মিয়া (৪০)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, দুপুরে সিলেট ক্যান্টমেন্ট থেকে আসা সেনাসদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের সামনে সিলেট অভিমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই প্রাইভটকার চালক মারা যান এবং নারী ও শিশুসহ প্রাইভেটকারের আরও চার যাত্রী গুরুতর আহত হন।”

তবে সেনাবাহিনীর কেউ হতাহত হয়নি বলে জানান ওসি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ